পুরুলিয়ার বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, কঠোর পদক্ষেপের নির্দেশ সাংসদের

পুরুলিয়ার বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল নিকাশি ও শৌচাগারের দুরবস্থা দেখে ক্ষোভপ্রকাশ করলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। হাসপাতালের ফিমেল ওয়ার্ডের পাশে জল জমে থাকা, শৌচাগারের বেহাল দশা এবং চারপাশের আবর্জনার ছবি তাঁর কাছে পৌঁছতেই তিনি তা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাসের কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন, স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে ভাঙাচোরা শৌচাগারের সংস্কারের জন্য রিপোর্ট পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিকাশি সমস্যা মেটেনি, এর মধ্যেই বান্দোয়ানের এই স্বাস্থ্য কেন্দ্রের বেহাল চিত্র সামনে এল। হাসপাতালের বেহাল দশা নিয়ে স্থানীয় মানুষ বারবার সরব হলেও কাজ হয়নি, তবে এবার সাংসদের হস্তক্ষেপে ব্লক স্বাস্থ্য দপ্তরের টনক নড়েছে। সীমানা প্রাচীর নির্মাণ ও জল জমে থাকা রোধে দ্রুত পদক্ষেপ করার কথা জানিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান যে বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিককে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *