নামের ভুলে এক বছরের কারাভোগ, নিরপরাধ আলমাছ কি পাবেন মুক্তি!

নামের মিলের বলি: এক বছর পর মুক্তির অপেক্ষায় নিরপরাধ আলমাছ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২২ বছর আগের অস্ত্র মামলার প্রকৃত আসামি না হয়েও নামের মিলের কারণে মোহাম্মদ আলমাছ নামের এক ব্যক্তি গত এক বছর ধরে কারাভোগ করছেন। বিষয়টি ‘পরিচয় বিভ্রাট’ হিসেবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট তাকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন। তবে আদালতের নির্দেশনার পরও সোমবার সকাল পর্যন্ত তিনি কারাগার থেকে মুক্তি পাননি বলে তার পরিবার জানিয়েছে।

২০০২ সালের ওই অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত প্রকৃত আসামি বর্তমানে কানাডায় অবস্থান করছেন। ভুলবশত গ্রেপ্তার হওয়া আলমাছকে মুক্তির ক্ষেত্রে পুলিশের চরম অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করেছেন তার আইনজীবী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *