নিষেধাজ্ঞা অমান্য করে বাজি ফাটানোয় কলকাতায় গ্রেফতার ৬৮!

কালীপুজোয় সরকারি নির্দেশ অমান্য, কলকাতায় গ্রেফতার ৬৮

কলকাতা: রাজ্য প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা অমান্য করে কালীপুজোর রাতে দেদার বাজি ফাটানোর অভিযোগে রবিবার রাত পর্যন্ত ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে নিয়ম ভেঙে বাজি ফাটানোর দায়ে ১১ জন এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৫৭ জনকে আটক করা হয়েছে। সাইলেন্স জোনসহ শহরের বিভিন্ন এলাকায় রাত আটটার সময়সীমা পেরিয়েও শব্দবাজির দাপট দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন প্রান্তে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছে লালবাজার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *