কালীঘাট কাণ্ডে তোলপাড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মামলা!
November 9, 2026
অভিষেকের বাড়ির সামনে সংঘর্ষ, ধৃত ৩
কলকাতা: শুক্রবার রাতে কালীঘাটে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ১৬৩ ধারা অমান্য করে বিক্ষোভ ও ইটের আঘাতে বেশ কয়েকজন জখম হন। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন সাংসদ। সংঘর্ষের ঘটনায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে মহম্মদ তৌকির আলমসহ তিন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার পর্যন্ত থানায় চারটি এফআইআর রুজু হয়েছে। পুলিশের দাবি, ১৬৩ ধারা লঙ্ঘন ও কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।