অযোধ্যায় পা রাখার আগে ক্ষমা চাইতে হবে, অখিলেশকে চরম হুঙ্কার যোগীর!
November 9, 2026
অযোধ্যায় রামভক্তদের ওপর অতীতে গুলি চালানোর ঘটনা স্মরণ করিয়ে অখিলেশ যাদব ও সমাজবাদী পার্টিকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ১২ ডিসেম্বর অখিলেশ যাদবের অযোধ্যা সফরের প্রাক্কালে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যাঁরা রামভক্তদের লাঞ্ছিত করেছিলেন, তাঁদের অযোধ্যায় আসার আগে দেশ ও মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অযোধ্যার ব্যাপক উন্নয়নের খতিয়ান তুলে ধরে যোগী দাবি করেন, রামবিরোধী শক্তিরা পরিস্থিতির চাপে আজ সত্য স্বীকারে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা রাজ্যের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে।