বাগবাজারের আলপনায় নয়া ইতিহাস, বিশ্বরেকর্ডের পথে চন্দননগর!
November 9, 2026
চন্দননগরে ১৯২ বছরের ঐতিহ্যবাহী বাগবাজার জগদ্ধাত্রী পুজো ও আলপনা প্রতিযোগিতা
চন্দননগরের ঐতিহ্যবাহী বাগবাজার জগদ্ধাত্রী পুজো এবার ১৯২ বছরে পদার্পণ করল। পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজিত বার্ষিক আলপনা প্রতিযোগিতা ১৮তম বর্ষে পা দিয়েছে। এবারের এই শিল্পযজ্ঞে রাজ্যজুড়ে প্রায় ১২০০ প্রতিযোগী অংশ নিয়েছেন। বাগবাজারের তিনটি প্রধান রাস্তায় বিস্তৃত এই নান্দনিক আলপনা স্থানীয় বিধায়ক দীপাঞ্জন গুহের উপস্থিতিতে এক অনন্য রূপ পেয়েছে।
উদ্যোক্তাদের দাবি, কোনো একক পুজো কমিটির আয়োজিত এটিই বিশ্বের বৃহত্তম আলপনা প্রতিযোগিতা। এই রেকর্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানিয়েছেন আয়োজকরা। বিধায়কও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।