মধ্যপ্রদেশ ভ্রমণের চার দিনের বিশেষ রুট প্ল্যান
ভারতীয় পর্যটন মন্ত্রকের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ প্রচারাভিযানের অধীনে মধ্যপ্রদেশের চারটি প্রধান শহর নিয়ে একটি বিশেষ চার দিনের ভ্রমণ পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই রুটের মধ্যে রয়েছে উজ্জয়িন, মহেশ্বর, মান্ডু এবং ইন্দোর। পর্যটকরা এই সফরে প্রাচীন মন্দির, রাজকীয় প্রাসাদ এবং সুস্বাদু রাস্তার খাবারের স্বাদ নিতে পারবেন।
ভ্রমণের প্রথম গন্তব্য উজ্জয়িনী, যা ক্ষিপ্রা নদীর তীরে অবস্থিত। মন্দিরের শহর হিসেবে পরিচিত এই স্থানে শতাধিক প্রাচীন মন্দির ও তীর্থস্থান রয়েছে। এখানে ভগবান শিবের অবতার কাল ভৈরবের ঐতিহাসিক মন্দিরটি দর্শনীয়। এরপর পর্যটকরা যেতে পারেন মহেশ্বর ও মান্ডুতে। নর্মদা নদীর তীরে অবস্থিত মহেশ্বর তার প্রাচীন ঘাট এবং সুদৃশ্য শাড়ির জন্য বিখ্যাত। অন্যদিকে, মান্ডুর রাজকীয় প্রাসাদ, দুর্গ এবং স্থাপত্যশৈলী পর্যটকদের মুগ্ধ করে।
ভ্রমণের শেষ পর্যায়ে রয়েছে পরিচ্ছন্নতার জন্য দেশজুড়ে খ্যাত শহর ইন্দোর। এখানকার স্ট্রিট ফুড ভ্রমণপিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সকালের নাস্তায় গরম জিলাপি এবং ইন্দোরি পোহা পর্যটকদের বিশেষ অভিজ্ঞতা দেয়। কম সময়ে মধ্যপ্রদেশের সেরা জায়গাগুলো ঘুরে দেখার জন্য এই চার দিনের রুট প্ল্যানটি পর্যটকদের জন্য একটি আদর্শ পরিকল্পনা হতে পারে।