আসিয়ান দেশগুলিতে ভারতের ইউপিআই ও ৪জি প্রযুক্তির প্রসার, ডিজিটাল কূটনীতিতে জোর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিলিপিন্স সফরের প্রাক্কালে ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মতে, ডিজিটাল কানেক্টিভিটি এখন ভারত-আসিয়ান সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের পেমেন্ট নেটওয়ার্ক যুক্ত করার মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও গতিশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই সিঙ্গাপুরের ‘পে-নাও’ পরিষেবার সঙ্গে ভারতের ইউপিআই যুক্ত হয়েছে, যার ফলে দুই দেশের মধ্যে তাৎক্ষণিক অর্থ লেনদেন সম্ভব হচ্ছে। এছাড়া কম্বোডিয়ায় কিউআর কোড ভিত্তিক ইউপিআই পেমেন্ট ব্যবস্থা চালু হয়েছে, যা প্রায় সাড়ে ৪৫ লক্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানে কার্যকর। ‘প্রজেক্ট নেক্সাস’-এর মাধ্যমে ভারত, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার ফাস্ট পেমেন্ট সিস্টেমকে একসূত্রে গাঁথার কাজ চলছে, যার লক্ষ্য হলো সীমান্ত পারাপারের লেনদেনকে দ্রুত ও সাশ্রয়ী করা।

ডিজিটাল পেমেন্টের পাশাপাশি ভারত আসিয়ান দেশগুলিকে নিজস্ব ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই প্রযুক্তি এবং অভিজ্ঞতা প্রদানের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ডিজিটাল পরিচয়পত্র, সরকারি পরিষেবা প্ল্যাটফর্ম এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৪জি টেলিকম সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। এই ডিজিটাল কূটনীতির মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়েছে ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *