ঘুষ নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত ইউনিয়ন ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার, কারাদণ্ডের নির্দেশ আদালতের

ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক প্রাক্তন শাখা ব্যবস্থাপক। অভিযুক্তের নাম নরেশ কুমার পাসি। তিনি হরিয়ানার কারনালের সেক্টর-৬ শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বিশেষ আদালত তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানার সাজা শুনিয়েছে।

ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। সিবিআই-এর তথ্য অনুযায়ী, এক ব্যক্তি গৃহঋণ বা হাউজিং লোনের কিস্তি ছাড় করার আবেদন জানিয়েছিলেন। অভিযোগ, সেই কিস্তি ছাড় করার বিনিময়ে ওই ব্যাঙ্ক ম্যানেজার আবেদনকারীর কাছে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। এই ঘটনার প্রেক্ষিতে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সিবিআই-এর কাছে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পরই তদন্তকারী সংস্থা একটি ফাঁদ পাতে। ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে নরেশ কুমার পাসিকে গ্রেফতার করে সিবিআই। এরপর দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর আওতায় তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। দীর্ঘ শুনানির পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *