২৫ বছর পূর্তিতে মুম্বাইয়ে ফিরল ‘কভি খুশি কভি গম’-এর আইকনিক রায়চাঁদ ম্যানশন

করণ জোহরের ব্লকবাস্টার সিনেমা ‘কভি খুশি কভি গম’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে মুম্বাইয়ে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে আইকনিক রায়চাঁদ ম্যানশন। ধর্মা প্রোডাকশনস ও এয়ারবিএনবির যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ ইভেন্টে দর্শকদের জন্য থাকছে সিনেমাটির নস্টালজিক আবহ ফিরে পাওয়ার সুযোগ। আগামী ১ থেকে ৬ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত ‘অ্যাট হোম উইথ দ্য রায়চাঁদস’ শীর্ষক এই বিশেষ ওয়াকথ্রু অনুষ্ঠিত হবে।

এই ম্যানশনের ভেতরে দুই ঘণ্টার গাইডেড ট্যুরের জন্য কোনো প্রবেশমূল্য ধার্য করা হয়নি। মোট ১৮০ জন দর্শক এই সুযোগ পাবেন। ২৩ নভেম্বর, ২০২৬ দুপুর ১২টা থেকে এয়ারবিএনবি প্ল্যাটফর্মে বুকিং রিকোয়েস্ট শুরু হবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে স্লট বরাদ্দ করা হবে এবং প্রতিটি বুকিংয়ে মূল অতিথির সঙ্গে একজন সঙ্গী প্রবেশের অনুমতি পাবেন। তবে মুম্বাইয়ের বাইরের দর্শকদের যাতায়াতের খরচ নিজেদেরই বহন করতে হবে।

সাজিয়ে তোলা এই ম্যানশনে দর্শকরা কারিনা কাপুর খান অভিনীত ‘পু’ চরিত্রের সেই বিখ্যাত ওয়াই-টু-কে থিমের ওয়ার্ডরোব, মেটালিক পোশাক ও উজ্জ্বল গোলাপি অনুষঙ্গ দেখার সুযোগ পাবেন। এছাড়া সিনেমার সেই রাজকীয় সিঁড়ি, রায়চাঁদ পরিবারের বিশাল ছবি, আভিজাত্যপূর্ণ সোফা এবং স্টাডি রুমে রাখা আইকনিক প্রপসগুলো হুবহু সিনেমার আদলে সাজানো হয়েছে। সীমিত আসন সংখ্যার কারণে আগ্রহী দর্শকদের নির্ধারিত সময়ের শুরুতেই বুকিং সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *