২৯ একর কৃষি জমি দখল করে বাগানবাড়ি! গ্রেপ্তার তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী

বাঁকুড়ার ছাতনায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাস দখল করে বাগানবাড়ি তৈরির অভিযোগে স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চত্বর থেকে সরকারি সামগ্রী পাচার করার সময় হাতেনাতে তাঁকে আটক করা হয়। ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থানান্তরিত হওয়ার পর থেকেই ২৯ একরের বিশাল ওই জমি দখন করে তিনি বিলাসবহুল হোটেলের আদলে রূপান্তর করেছিলেন এবং সেখানে পোলট্রি খামার ও চাষাবাদ শুরু করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ডিনের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সরকারি জমিতে অনধিকার প্রবেশ, বিশ্বাসভঙ্গ, চুরি, প্রতারণা এবং হুমকি দিয়ে সম্পত্তি দখলের মতো অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে, ধৃত নেতার দাবি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, অন্যদিকে দলের একাংশের দাবি, কৃষকদের প্রশিক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমতিতেই তিনি ওই জমিতে চাষাবাদের কাজ করছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *