ভারত কি যুদ্ধের জন্য প্রস্তুত, সেনাপ্রধানের হুংকারে কাঁপছে প্রতিবেশী!
সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ও প্রতিবেশী দেশগুলোর ক্রমাগত উসকানিমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে ভারত ‘অপারেশন সিন্ধুর ২.০’ নামে একটি নতুন সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানান, পাহাড়গামসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দিতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সেনাবাহিনী প্রধান জানিয়েছেন, বর্তমান যুদ্ধের কৌশল অনুযায়ী কেবল সীমান্তে জওয়ানদের নিরাপত্তা নয়, বরং দেশের সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাও সেনাবাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার। পূর্ববর্তী ‘অপারেশন সিন্ধুর’-এর সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, গত বছর পাক অধিকৃত কাশ্মীরে পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইকে লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছিল এবং নয়টি বড় লঞ্চপ্যাড ও রাডার সিস্টেম ধ্বংস করা সম্ভব হয়েছিল। এই নতুন অভিযানের মাধ্যমে ভারত মূলত সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে কঠোর আঘাত হানার বার্তা দিচ্ছে।