তৃণমূল নেতাদের গ্রেফতারিতে বিস্ফোরক দেবাংশু, কী বললেন তিনি?

রাজ্যে শাসক দলের বিভিন্ন নেতার দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতারির ঘটনায় এবার নিজের আনন্দ প্রকাশ করলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্টের মাধ্যমে তিনি দাবি করেছেন, দলের অন্দরে থাকা দুর্নীতিগ্রস্ত ও ‘ছোট ছোট মুখ্যমন্ত্রী’ হিসেবে পরিচিত নেতাদের পতন দলের জন্য ‘ব্লেসিং ইন ডিসগাইজ’ বা শাপে বর হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতে, যারা জেলাগুলোকে বাপের সম্পত্তি ভেবে মানুষের ওপর অত্যাচার চালিয়েছে এবং দলের সাম্প্রতিক বিপর্যয়ের জন্য দায়ী, তাদের গ্রেফতারি দলের জন্য ইতিবাচক লক্ষণ।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পর দেবাংশু মন্তব্য করেছেন যে, দলীয় সাফল্যের সুবাদে একসময় লোভী মানুষ দলে ভিড় করেছিল। তাই এখন অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে সৎ ও স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিকদের থেকে এই দুর্নীতিবাজদের আলাদা করে দ্রুত ছেঁটে ফেলার পক্ষে জোরালো সওয়াল করেছেন তিনি। তৃণমূলের এই যুব নেতার মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *