শুভেন্দুর মন্ত্রিসভায় চমক! কারা পাচ্ছেন বড় দপ্তর? প্রকাশ্যে সম্ভাব্য তালিকা!
সরকার গঠনের এক মাস পর অবশেষে বিজেপির মন্ত্রিসভার দপ্তর বন্টনের চূড়ান্ত তালিকা আজ বুধবার দুপুরে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৪১ জন মন্ত্রী শপথ নিলেও এতদিন ৩৫ জনের দপ্তর বন্টন বাকি ছিল। রাজনৈতিক মহলের তথ্যানুযায়ী, আজ দুপুর নাগাদ সেই জল্পনার অবসান ঘটতে চলেছে।
ঘোষিতব্য দপ্তর বন্টন নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সম্ভাব্য তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্বের মতো গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রাখতে পারেন। এছাড়া স্বপন দাশগুপ্তকে অর্থ এবং তাপস রায়কে শিল্প ও বাণিজ্যের দায়িত্ব দেওয়া হতে পারে। শিক্ষা দপ্তর বিভাজন করে উচ্চশিক্ষার দায়িত্বে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুলশিক্ষার দায়িত্বে দীপক বর্মণকে দেখা যেতে পারে। এদিকে, স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পেতে পারেন ডঃ শারদ্বত মুখোপাধ্যায়, পরিবহণ ও শ্রম দপ্তরের দায়িত্বে অর্জুন সিং, পর্যটনে শঙ্কর ঘোষ, কৃষিতে দুধকুমার মণ্ডল এবং বন ও পরিবেশ দপ্তরের দায়িত্বে মনোজ ওঁরাও নিযুক্ত হতে পারেন বলে জানা গেছে।