ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার!
ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ১.০৫ ট্রিলিয়ন বা ১ লক্ষ কোটি ডলারের মালিক হয়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ারের রেকর্ড গড়লেন স্পেস-এক্স ও টেসলার প্রধান ইলন মাস্ক। তাঁর এই অভাবনীয় সম্পদের কাছে বিশ্বের অন্য সব শীর্ষ ধনীরা অনেকটাই পিছিয়ে পড়েছেন। এই তালিকায় ২৯,৪০০ কোটি ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ল্যারি পেজ, এরপর যথাক্রমে সার্জে ব্রিন (২৭১০০ কোটি ডলার), জেফ বেজস (২৪৮০০ কোটি ডলার) এবং ল্যারি এলিসন (২৩১০০ কোটি ডলার)।
ইলন মাস্কের এই বিশাল সম্পদের সামনে ভারতের ধনকুবেরদের প্রভাবও ম্লান হয়ে পড়েছে। ফোর্বসের তথ্যমতে, মুকেশ অম্বানীর সম্পদের পরিমাণ ৮,৮০০ কোটি ডলার এবং গৌতম আদানির সম্পদের পরিমাণ ৯,২০০ কোটি ডলার। এমনকি ভারতের অন্যতম দামি বাড়ি ‘অ্যান্টিলা’ বা গোটা টাটা গোষ্ঠীর সামগ্রিক সম্পদের যোগফলও মাস্কের একক সম্পদের তুলনায় নগণ্য। আইএমএফ-এর ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, মাস্কের এই সম্পদ বিশ্বের অন্তত ১৬০টি দেশের বার্ষিক জিডিপির চেয়ে বেশি। ভারতের ৪.১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির প্রায় ২৫ শতাংশের সমান একার সম্পদ নিয়ে মাস্ক বর্তমানে বিশ্ব অর্থনীতির এক প্রভাবশালী চরিত্রে পরিণত হয়েছেন।