সুরক্ষা ছাড়াই আগ্নেয়গিরির চূড়ায় ইয়েমেনের স্পাইডার-ম্যান, অতঃপর মর্মান্তিক পরিণতি!

ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’ খ্যাত ৩০ বছর বয়সী আল-কাকা বিন আনতারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির ধালে প্রদেশের হারদাহ বাঁধ এলাকার একটি মৃত আগ্নেয়গিরির খাড়া ঢাল বেয়ে ওঠার সময় হাত ফসকে নিচে পড়ে গিয়ে তিনি প্রাণ হারান। কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়াই পাহাড়ে আরোহণের জন্য পরিচিত এই যুবকের পতনের শেষ মুহূর্তের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অ্যাডভেঞ্চারপ্রিয় আল-কাকা ঘটনার দিন প্রায় ১২০ মিটার বা ৩৯৩ ফুট গভীর ওই আগ্নেয়গিরির জ্বালামুখ বেয়ে উঠছিলেন। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারালে তিনি গভীর খাদে পড়ে যান। খবর পেয়ে সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধারকাজ শুরু করলেও দুর্গম পথ ও প্রতিকূল পরিবেশের কারণে টানা ২৪ ঘণ্টা চেষ্টার পর শনিবার তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় তাঁর অসংখ্য ভক্ত ও নেটিজেনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *