তৃণমূল উপপ্রধানের বাড়িতে সরকারি ত্রাণের পাহাড়, হুলস্থূল কাণ্ড!

হুগলির আখনা পঞ্চায়েতের উপপ্রধান নির্মল ঘোষের বাড়িতে বিপুল পরিমাণ সরকারি ত্রাণের সামগ্রী মজুত রাখার অভিযোগে পুলিশি অভিযান চালানো হয়েছে। রবিবার পোলবা থানা ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে ননিপুর এলাকায় ওই তৃণমূল নেতার বাড়ি থেকে প্রচুর সরকারি ত্রিপল, কম্বল, শীতের পোশাক এবং স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বিজেপি ও সাধারণ মানুষের অভিযোগ, অসহায় মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ নিজের বাড়িতে আটকে রেখেছিলেন ওই উপপ্রধান। বিপদের সময় সাধারণ মানুষের চাহিদার পরেও সেসব সামগ্রী বিতরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বর্তমানে অভিযুক্ত নির্মল ঘোষের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পোলবা থানা পুলিশ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *