মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা, ঐতিহাসিক সমঝোতায় যুক্তরাষ্ট্র ও ইরান!

দীর্ঘদিনের তীব্র সংঘাত ও সামরিক উত্তেজনার অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একটি ঐতিহাসিক শান্তি চুক্তির চূড়ান্ত খসড়ায় পৌঁছাতে সম্মত হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তার পর দুই দেশ পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এই সমঝোতায় পৌঁছেছে। প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পরবর্তী ৬০ দিনের মধ্যে উভয় পক্ষ পূর্ণাঙ্গ চুক্তি সম্পন্ন করবে।

চুক্তির শর্ত অনুযায়ী, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখবে এবং পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে। এর বিনিময়ে আমেরিকা ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে, ২৫ বিলিয়ন ডলারের জব্দকৃত অর্থ ফেরত দেবে এবং আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রির পথ প্রশস্ত করবে। এছাড়া, হরমুজ প্রণালীতে নির্বিঘ্ন নৌচলাচল নিশ্চিত করতে ইরান সব বাধা সরিয়ে নেবে এবং নিজেদের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র সহায়তা প্রদান থেকে বিরত থাকবে। হোয়াইট হাউস জানিয়েছে, চূড়ান্ত চুক্তির আগে আমেরিকা তাদের মিত্র দেশ সৌদি আরব ও ইসরায়েলের সাথে বিস্তারিত আলোচনা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *