মোবাইল থাকলেই কেল্লাফতে! ঘরে বসেই করুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আবেদন!

ঘরে বসেই মোবাইল ফোনে করা যাবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদন

কলকাতা: ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পেতে এখন আর সাইবার ক্যাফে বা সরকারি দপ্তরে লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহের প্রয়োজন নেই। মহিলারা এখন নিজেদের স্মার্টফোন ব্যবহার করেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে গুগলে ‘Annapurna bhandar online apply 2026’ লিখে সার্চ করতে হবে। এরপর সরকারি পোর্টালে গিয়ে ‘Citizen/Family Login’ ও ‘Access Citizen Portal’-এ ক্লিক করে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন করতে হবে। সচল মোবাইল নম্বরের মাধ্যমে প্রাপ্ত ওটিপি (OTP) দিয়ে ভেরিফাই করার পর আবেদনের মূল পেজটি খুলবে। সেখানে পরিবারের কর্তার তথ্য, আধার নম্বরসহ প্রয়োজনীয় ব্যক্তিগত বিবরণ নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং ভোটার ও আধার কার্ডের ছবি আপলোড করতে হবে। ফর্ম পূরণের সময় লাল রঙের তারকা চিহ্ণিত আবশ্যিক বক্সগুলো সঠিকভাবে পূরণ করার দিকে নজর রাখতে হবে।

সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার ক্ষেত্রে ডিবিটি (DBT) লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এটি ছাড়া ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ বা পিএম কিষান নিধির মতো সরকারি সুবিধা পাওয়া সম্ভব নয়। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক করার জন্য এনপিসিআই (NPCI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Customer’ অপশনে ক্লিক করে ‘Bharat Aadhaar Seeding Enabler’ বিকল্পটি বেছে নিতে হবে। এরপর ‘Aadhaar Seeding/De-seeding’ অপশনে গিয়ে নিজের কার্ডের তথ্য ও প্রয়োজনীয় বিকল্প নির্বাচন করে আধার সিডিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *