দল ভাঙার সংকটে মমতার ত্রাতা হুমায়ুন, রেজিনগর আসন ছাড়ার নজিরবিহীন প্রস্তাব!

বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর রাজনৈতিক সংকটে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিলেন আম জনতা উন্নয়ন পার্টির (AIJEUP) সভাপতি হুমায়ুন কবির। একসময় তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত এই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ফেরাতে নিজের রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজি হন, তবে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন অথবা বসিরহাট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁর দলকে নিঃশর্ত সমর্থন দেবেন। তবে নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়লে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন না বলেও সতর্ক করেছেন হুমায়ুন কবির।

তৃণমূল কংগ্রেসের অন্দরে বর্তমানে তীব্র সংকট চলছে। নির্বাচনের পর দলের ২০ জন লোকসভা সাংসদ দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভ্যন্তরীণ ক্ষোভ প্রকাশ করেছেন ৫৮ জন হেভিওয়েট নেতা। ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হওয়ার পর এই পরিস্থিতির মধ্যেই হুমায়ুন কবিরের এই প্রস্তাব রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুরের ফলাফল নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন, অন্যদিকে প্রাক্তন সতীর্থের এই সহায়তার প্রস্তাবকে তিনি গ্রহণ করবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *