মোদির পাশে ট্রাম্প! ভারতের সুরক্ষায় কি বড় পদক্ষেপ আমেরিকার?
ফ্রান্সের জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পাশে থাকার এক অভূতপূর্ব প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প আশ্বাস দিয়েছেন যে, ভারতের ওপর কোনো হামলা হলে আমেরিকা সবরকমভাবে সাহায্য করবে। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি না থাকা সত্ত্বেও ট্রাম্পের এই নিঃশর্ত প্রতিশ্রুতিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা চিনের প্রতি এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিসেবে দেখছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী মোদি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন এবং হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচল ও নাবিকদের নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। বিশ্ব অর্থনীতি সচল রাখা ও সামুদ্রিক বাণিজ্যে নিযুক্ত ভারতীয় নাবিকদের সুরক্ষায় এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। বাণিজ্য নীতি, ইরান ইস্যু ও সাম্প্রতিক কিছু কূটনৈতিক টানাপোড়েনের পর দুই শীর্ষ নেতার এই সাক্ষাৎ দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেল বলে মনে করা হচ্ছে।