রাজ্যের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, নবান্ন কি এবার নিশ্চিন্ত!
বিধানসভা নির্বাচনের পর রাজ্যে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৫০০ কোম্পানি থেকে কমিয়ে ১৫০ কোম্পানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন থেকেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই নবান্নের নিরাপত্তায় কোনো কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়নি।
রাজ্যের বর্তমান শান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ভোটের সময় রাজ্যে ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, যা পরবর্তীতে নির্বাচনের ফলাফল ও পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে ৫০০ কোম্পানিতে নামিয়ে আনা হয়। নির্বাচনের পর গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সুরক্ষার জন্য নবান্নে কেন্দ্রীয় বাহিনীর যে কড়া নজরদারি ছিল, বাহিনীর নতুন বিন্যাসের মাধ্যমে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।