বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গ, অবশেষে মিলবে কি বৃষ্টির দেখা?

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও গত কয়েকদিন ধরে তীব্র ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে জনজীবন বিপর্যস্ত। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষভাগ থেকে আবহাওয়ার পরিস্থিতির বদল ঘটতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে বর্ষা পুরোদমে সক্রিয় থাকায় সেখানে ভারী বৃষ্টির ধারাবাহিকতা বজায় রয়েছে। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কলকাতায় আগামী ৩-৪ দিন উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ২২ জুন থেকে কলকাতা, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরসহ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, যার ফলে সামগ্রিক তাপমাত্রা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *