রাম মন্দিরের দানবাক্স ফাঁকা! সিসিটিভিতে ধরা পড়ল কোটি টাকার জালিয়াতি

অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ ও দানবাক্স থেকে কোটি কোটি টাকা এবং বহুমূল্য গয়না চুরির ঘটনায় তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)। টানা তিন দিনের তল্লাশি ও ডিজিটাল প্রমাণ বিশ্লেষণের পর তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে, চুরির প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে মন্দিরের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা বা এডিট করা হয়েছে। এই ডিজিটাল কারচুপির প্রমাণ মেলায় তদন্তের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ভূমিকা এখন স্ক্যানারে রয়েছে।

ঘটনার তদন্তে নেমে সিট ইতিমধ্যে ২০০ জনের একটি তালিকা প্রস্তুত করেছে, যার মধ্যে ১২৫ জনেরও বেশি কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাম মন্দিরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মী, সিসিটিভি মনিটরিং রুমের কর্মী, নিরাপত্তারক্ষী এবং টাকা গণনার দায়িত্বে থাকা ব্যাঙ্ক কর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। মন্দিরের রামশঙ্কর যাদব ওরফে টিন্নু যাদবসহ একাধিক কর্মীর বয়ানে অসঙ্গতি মেলায় তদন্তকারীরা মনে করছেন, মন্দিরের ভিতরের কোনো চক্র বা রক্ষীদের প্রত্যক্ষ যোগসাজশ ছাড়া এই চুরি ও প্রমাণ লোপাট সম্ভব নয়। ১১ মাসে প্রায় ১০ কোটি টাকা খরচের পর এমন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ট্রাস্টের অন্দরেও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *