২০ জুন কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে ২ হাজার টাকা!

আগামীকাল, ২০ জুন পিএম কিসান সম্মান নিধি যোজনার ২৩তম কিস্তির অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলির তারকেশ্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই কিস্তির টাকা বিতরণ কার্যক্রমের সূচনা করবেন। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) ব্যবস্থার মাধ্যমে যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই কিস্তির ২ হাজার টাকা। এর আগে গত ১৩ মার্চ আসামের গুয়াহাটি থেকে এই প্রকল্পের ২২তম কিস্তির অর্থ প্রদান করা হয়েছিল।

পিএম কিসান সম্মান নিধি প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি বছর ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা তিনটি সমান কিস্তিতে প্রদান করা হয়। চাষের মরশুমে বীজ, সার ও প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য এই অনুদান কৃষকদের বিশেষ সহায়তা করবে। সরকারি নিয়ম অনুযায়ী, ভারতীয় নাগরিক এবং নিজস্ব কৃষিযোগ্য জমির মালিক এমন কৃষকেরাই এই সুবিধা পাবেন। মধ্যস্বত্বভোগীহীন এই প্রক্রিয়া গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *