৯ বছর পর বাস ভাড়া কি বাড়তে চলেছে? মন্ত্রীর মন্তব্যে শোরগোল!

রাজ্যে নতুন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের সঙ্গে বেসরকারি বাস মালিক সংগঠনগুলির ইতিবাচক আলোচনার পর দীর্ঘ নয় বছরের অচলাবস্থা কাটানোর পথে পরিবহণ শিল্প। দীর্ঘদিন বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি না হওয়ায় আর্থিক সংকটে থাকা মালিকপক্ষ গত ১৮ মে পরিবহণ দপ্তরে ১০ দফা দাবি সম্বলিত চিঠি দিয়েছিল। এরপর গত ১৪ ও ১৭ জুন পরিবহণমন্ত্রীর সঙ্গে সংগঠনের প্রতিনিধিদের ধারাবাহিক বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের বন্ধ আলোচনার দরজা পুনরায় খুলেছে।

বৈঠকে ভাড়া বৃদ্ধি ছাড়াও টোল ট্যাক্স সমস্যা, নিয়মবহির্ভূত টোটো ও অটোর দৌরাত্ম্য এবং পুলিশের একাংশের হয়রানির বিষয়গুলো মন্ত্রীর কাছে তুলে ধরেছেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের প্রতিনিধিরা। পরিবহণমন্ত্রী সব দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বাসমালিকদের আশা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পরিবহণমন্ত্রীর সদর্থক হস্তক্ষেপে এই সংকট দ্রুত মিটলে ব্যবসা গুটিয়ে নেওয়া মালিকেরা নতুন করে বাস নামাতে উৎসাহিত হবেন। এর ফলে ভবিষ্যতে রাস্তায় বাসের সংখ্যা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক পরিবহণ ব্যবস্থা আরও গতিশীল হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *