পশ্চিমবঙ্গ দিবসে মোদীর হুংকার, বাংলাকে পাকিস্তানের হাত থেকে বাঁচিয়েছিলেন শ্যামাপ্রসাদ!

শনিবার হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদ্‌যাপনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের ইতিহাস ও দেশভাগের প্রেক্ষাপট নিয়ে বার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, একসময় বাংলাকে পাকিস্তানের অংশ করার যে চক্রান্ত হয়েছিল, তা রুখে দিয়ে পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত রাখতে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল ঐতিহাসিক। প্রধানমন্ত্রী আরও বলেন, সেই সংকটময় মুহূর্তে কংগ্রেস যখন হাল ছেড়ে দিয়েছিল, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই অটল থেকে বাংলাকে রক্ষা করেছিলেন।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রথম ২০ জুন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। তারকেশ্বরের সভামঞ্চে প্রধানমন্ত্রীকে ডোকরার দুর্গামূর্তি ও রাজ্যের ঐতিহ্যবাহী মিষ্টি দিয়ে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরএন রবি। মূলত ১৯৪৭ সালের ২০ জুন বাংলার প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই গুরুত্বকে সামনে রেখেই বর্তমান সরকার এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *