প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, অচল কলকাতা!

পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের প্রথম দিনে তারকেশ্বরের কর্মসূচিতে অংশ নেওয়ার পর বিকেলে তিনি কলকাতায় পৌঁছাবেন। রবিবার মহানগরে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফর ও নিরাপত্তাজনিত কারণে কলকাতার ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে প্রশাসন।

লালবাজার সূত্রে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার বিকেল সাড় ৩টা থেকে ১০টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কে পণ্যবাহী গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে জরুরি পরিষেবার গাড়িগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা উভয় দিকেই বন্ধ রাখা হবে। ভিভিআইপি এই সফরের কারণে সেন্ট্রাল কলকাতা ও বিবাদী বাগ সংলগ্ন এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে, তাই যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *