ইউনেস্কোর নাম ব্যবহার করে ভয়াবহ দুর্নীতি, হাইকোর্টের তোপে দিশেহারা ইন্দ্রনীল!

কলকাতার দুর্গাপুজোর সঙ্গে যুক্ত ইউনেস্কোর হেরিটেজ লোগো ব্যবহার করে ‘ডোনার পাস’ বিক্রির অভিযোগে প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন সাময়িক স্বস্তি পেয়েছেন। কলকাতা হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই সপ্তাহ তাঁদের বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে না। তবে এ বিষয়ে শুনানি চলাকালীন আদালত তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং আগামী ৮ জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

আদালত জানিয়েছে, ইউনেস্কোর লোগো ব্যবহারের নির্দিষ্ট মর্যাদা ও শর্ত রয়েছে, যা ভঙ্গ করে ডোনার পাসের নামে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। এই উৎসবের আড়ালে কী পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে, তা রাজ্যকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। অভিযোগ রয়েছে, দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড পুজো এন্ট্রি’র টিকিটের নামে ইউপিআই-এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ তোলা হয়েছে। ইউনেস্কোর অনুমোদন ছাড়াই এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম কলকাতার দুর্গাপুজোর আন্তর্জাতিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মামলায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, বর্তমানে পুরো বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *