ইন্দ্রনীল ও তাঁর স্ত্রীর নাম জড়িয়ে পুজোর টিকিট কাণ্ডে বড় স্বস্তি!

ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর টিকিট বিক্রির অভিযোগ: হাইকোর্টের দ্বারস্থ ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী

ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর টিকিট বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে এই দম্পতির আগাম জামিনের আবেদন শুনানি হয়। শুনানি চলাকালীন আদালত জানায়, আগামী ২ সপ্তাহ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না। প্রসঙ্গত, প্রাক্তন মন্ত্রীর স্ত্রীর সংস্থা ‘মাস আর্ট’-এর বিরুদ্ধে বিনা অনুমতিতে ইউনেস্কোর লোগো ব্যবহার করে প্রতি টিকিট ৪,০০০ টাকা করে আদায় করার অভিযোগ রয়েছে, যার প্রেক্ষিতে বউবাজার থানায় একটি এফআইআর দায়ের করেছেন আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায়।

আদালতে শুনানির সময় মামলাকারীর আইনজীবী দাবি করেন, বাণিজ্যিক কাজে ইউনেস্কোর লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তা লঙ্ঘন করা হয়েছে। এর পাল্টা জবাবে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর আইনজীবীরা জানান, ইউনেস্কো নিজে কোনো অভিযোগ করেনি এবং টিকিটে লোগো ব্যবহার করা হয়নি। তবে বিচারপতি জয় সেনগুপ্ত পর্যবেক্ষণ করেন যে, ডোনার পাস ইস্যু করে টাকা নেওয়া শর্ত ভেঙে বাণিজ্যিক ব্যবহারেরই শামিল। সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত আগামী ৪ জুলাইয়ের মধ্যে রাজ্যকে এই মামলার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই রিপোর্টে টিকিট বিক্রি থেকে ঠিক কত টাকা আদায় করা হয়েছে, তা বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *