১ জুলাই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? জেনে নিন আপনার স্ট্যাটাস!

অন্নপূর্ণা যোজনা নিয়ে আবেদনকারীদের জন্য সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী ১ জুলাই এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রকল্পটি নিয়ে ইতিমধ্যে ১ কোটিরও বেশি আবেদনের যাচাই পর্ব সম্পন্ন করে পোর্টালে আপলোড করা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রতি মাসে ৩ হাজার টাকার এই আর্থিক সহায়তা ডিবিটি-র মাধ্যমে কেবলমাত্র আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

আবেদনকারীরা এখন খুব সহজেই সোশ্যাল সিকিউরিটি পোর্টালের মাধ্যমে নিজেদের আবেদনের বর্তমান অবস্থা জেনে নিতে পারবেন। এজন্য পোর্টালে গিয়ে জেলা ও রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করার পর ওটিপি ভেরিফাই করে ‘অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ বা ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন নম্বর, আধার নম্বর অথবা নথিভুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে আবেদনের স্থিতি যাচাই করা যাবে। এছাড়া, যাঁদের নাম এখনও নথিভুক্ত হয়নি, তাঁদের চিন্তার কারণ নেই বলে জানানো হয়েছে; আবেদন প্রক্রিয়া এখনও চালু রয়েছে এবং প্রয়োজনে সরকারি কর্মীরা বাড়ি গিয়েও আবেদনকারীদের সহায়তা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *