৯০ দিনের ‘অগ্নিপরীক্ষা’! রাজ্যের ১ লক্ষ ২৪ হাজার সিভিক ভলান্টিয়ারের যোগ্যতা যাচাইয়ের কড়া নির্দেশ
June 24, 2026
রাজ্যের ১ লক্ষ ২৪ হাজার সিভিক ভলান্টিয়ারের যোগ্যতা নতুন করে যাচাই করার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র দফতর। আগামী ৯০ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা অনুযায়ী, মূলত তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে এই যাচাই প্রক্রিয়া চলবে। এর মধ্যে রয়েছে নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব বা নেতার সুপারিশ ছিল কি না, নিয়োগ ও পোস্টিংয়ে কোনো ধর্মীয় পক্ষপাতিত্ব করা হয়েছে কি না এবং গত দুই বছরে সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়ারের কাজের সামগ্রিক রেকর্ড কেমন ছিল। সরকারের এই ঘোষণার পর রাজ্যজুড়ে কর্মরদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।