পাঁচ দশক পর বদলাচ্ছে পাঠ্যক্রম, নবম শ্রেণিতে এবার জরুরি অবস্থা ও ফেক নিউজ!

ভারতীয় রাজনীতির ইতিহাসে বিতর্কিত অধ্যায় ১৯৭৫ সালের ‘জরুরি অবস্থা’ এবার নবম শ্রেণির এনসিইআরটি (NCERT)-র সমাজবিজ্ঞান পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন পাঠ্যপুস্তক ‘আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’-এ এই সময়কালকে ভারতের গণতন্ত্রের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ‘ফেক নিউজ’ বা ভুয়ো খবরের বিপদ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন করতেই এই নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

পাঠ্য বইটির নতুন অধ্যায়ে ১৯৭০-এর দশকের বেকারত্ব ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি, মৌলিক অধিকার স্থগিত এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মতো ঘটনাগুলো বিস্তারিতভাবে স্থান পেয়েছে। একই সঙ্গে এতে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে পরিচালিত ছাত্র-যুব আন্দোলনের চিত্র ও ১৯৭৭ সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী সরকারের পতনের মাধ্যমে ভারতের গণতান্ত্রিক শক্তির পরিচয় তুলে ধরা হয়েছে। এছাড়া ‘ডেমোক্রেসি অ্যান্ড ইউ’ নামক নতুন বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্তিকর তথ্য, বৈষম্য এবং জনসম্পত্তি রক্ষার মতো বর্তমান সময়ের গণতান্ত্রিক চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *