লিভ-ইন সম্পর্কে এবার নতুন কঠোর আইন, নিয়ম ভাঙলেই বড় জরিমানা!
পশ্চিমবঙ্গে চতুর্থ রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালু করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ড, গুজরাত ও আসামের ধাঁচেই এই আইন কার্যকর হতে চলেছে। নতুন এই বিধির আওতায় বিয়ে, বিবাহবিচ্ছেদ, সম্পত্তি ও লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন নিয়ম প্রযোজ্য হবে, যেখানে ধর্মের ভিত্তিতে প্রচলিত পৃথক ব্যক্তিগত আইনগুলির পরিবর্তে একটি সাধারণ আইন কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ২১ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মায়ের সম্মতির প্রয়োজন হবে। নিয়ম না মানলে ২৫ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি, বিয়ে ও সম্পত্তি বণ্টনের ক্ষেত্রেও বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বহুগামিতা নিষিদ্ধকরণ, নারীদের সমান উত্তরাধিকার নিশ্চিত করা এবং সব ধর্মের মানুষের জন্য বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা। এছাড়াও, বিয়ের ক্ষেত্রে মেয়েদের ন্যূনতম বয়স ১৮ ও ছেলেদের ২১ বছর নির্ধারণ করা হয়েছে। তবে ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাধীনতার প্রশ্নে এই বিধির কিছু সংস্থান নিয়ে সমাজের একাংশে বিতর্কের সৃষ্টি হয়েছে।