পাঠ্যবই থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ বিদায়! সংবিধানে কাঁচি চালিয়ে ফের তীব্র বিতর্ক

নবম শ্রেণির পাঠ্যবই থেকে সংবিধানের প্রস্তাবনা ও ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দ বাদ দেওয়ার অভিযোগ

নয়াদিল্লি: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি-র নবম শ্রেণির নতুন পাঠ্যবই থেকে ভারতীয় সংবিধানের মুখবন্ধ বা প্রস্তাবনা বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এর পাশাপাশি, বইটির নতুন সংস্করণ থেকে ‘ধর্মনিরপেক্ষ’ (Secular) এবং ‘ধর্মনিরপেক্ষতা’ (Secularism) শব্দগুলোও সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়েছে। সংবিধানের এই মৌলিক ধারণা এবং গুরুত্বপূর্ণ অংশগুলো বাদ পড়ায় দেশের শিক্ষামহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

নতুন এই পাঠ্যবইয়ে আগের সংস্করণে থাকা ‘ধর্মনিরপেক্ষ রাষ্ট্র’-এর সংজ্ঞাও মুছে ফেলা হয়েছে। পূর্ববর্তী সিলেবাসে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে এমন একটি রাষ্ট্রকে বোঝায় যেখানে কোনো নির্দিষ্ট ধর্মের সরকারি প্রাধান্য থাকে না এবং প্রতিটি ধর্মকে সমান সম্মান প্রদান করা হয়। এনসিইআরটি-র নতুন সংস্করণে এই ব্যাখ্যার কোনো উল্লেখ নেই। মহেঞ্জোদারোর কিশোরী মূর্তির পোশাক নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই পাঠ্যবইয়ে এই পরিবর্তনগুলো নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *