ভয়ংকর তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, বাড়ছে মৃত্যুর মিছিল!

তীব্র ও ভয়ংকর তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র ইউরোপ। ফ্রান্স, স্পেন, ব্রিটেন, জার্মানি, পর্তুগাল ও ইতালিসহ মহাদেশটির অধিকাংশ দেশেই তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়ছে। এই চরম আবহাওয়ার কারণে স্পেনে ২১২ জন এবং ফ্রান্সে শিশুসহ অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জার্মানিতেও ৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত দেশগুলোতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফ্রান্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে পইটিয়ার্সে ৪১.২ ডিগ্রি এবং সর্বোচ্চ ৪২ ডিগ্রিতে পৌঁছেছে। পরিস্থিতি বিবেচনায় দেশটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ব্রিটেনে তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁয়েছে এবং তা ৪০ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বায়ুমণ্ডলীয় উচ্চচাপ বলয়ের কারণে সৃষ্ট এই তীব্র দাবদাহের ফলে বিদ্যুৎ ও পানির সংকট, কৃষি খাতে ক্ষতি এবং বনাঞ্চলে দাবানলের ঝুঁকি দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *