২০২৭-এ ফের ট্রাম্প! মোদির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন বিদেশসচিব

২০২৭ সালের শুরুতে ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসের দ্বিতীয় ইনিংস শুরু করার পর এবার ভারত সফরের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো শনিবার এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন ট্রাম্প। এই সফরের প্রস্তুতি ও সূচি চূড়ান্ত করার লক্ষ্যে চলতি বছরের শেষ নাগাদ মার্কিন বিদেশসচিব নিজে আরও একবার ভারত সফর করতে পারেন বলে জানানো হয়েছে।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে রুবিয়ো জানান, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের পেছনে মোদির নেতৃত্ব মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। মোদি ও ট্রাম্পের ব্যক্তিগত উষ্ণ সম্পর্ক দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া রুবিয়ো জানিয়েছেন, আগামী দিনে ‘কোয়াড’ (QUAD) গোষ্ঠীর বৈঠকের পরবর্তী রূপরেখা তৈরির কাজও দ্রুত শুরু হবে। কূটনৈতিক মহলের মতে, ট্রাম্পের এই সম্ভাব্য সফর দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্কের নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *