মধ্য কলকাতায় ফের ১৪৪ ধারা, ২ মাস জমায়েতে কড়া নিষেধাজ্ঞা!

কলকাতায় ৬৯ দিনের জন্য জারি ১৬৩ ধারা, নিষিদ্ধ জমায়েত ও মিছিল

বিক্ষোভ ও সম্ভাব্য অশান্তি এড়াতে মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় কড়া বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা পুলিশ। আগামী ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত এই এলাকাগুলিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৬৩ ধারা কার্যকর থাকবে। পুলিশের নির্দেশিকা অনুযায়ী, উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় একসঙ্গে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার সময়সীমার মধ্যে ওই এলাকায় কোনো ধরনের মিছিল, সভা, মিটিং, ধর্না বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। কলকাতা পুলিশের ভাষ্যমতে, জনজীবন স্বাভাবিক রাখা এবং যান চলাচল সচল রাখার স্বার্থে নিরাপত্তার খাতিরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *