অ্যান্টাসিড খাচ্ছেন? অজান্তেই ধ্বংস করছেন নিজের শরীর!

চিকিৎসকের পরামর্শ ছাড়া যথেচ্ছভাবে গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড সেবনের অভ্যাস শরীরের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, সামান্য গ্যাস বা বুক জ্বালায় নিয়মিত মুঠো মুঠো ওষুধ সেবনের ফলে শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হচ্ছে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য জটিলতা দেখা দিচ্ছে।

এইমস-এর গ্যাস্ট্রোএন্টেরোলজি অ্যান্ড হিউম্যান নিউট্রিশন বিভাগের অধ্যাপক ডা. শালিমার জানিয়েছেন, অতিরিক্ত অ্যান্টাসিড সেবনের ফলে শরীরে ক্যালসিয়াম এবং প্রয়োজনীয় পুষ্টি শোষণে বাধা সৃষ্টি হয়, যা হাড়কে দুর্বল ও ভঙ্গুর করে তোলে। এছাড়াও, এই ধরণের ওষুধের দীর্ঘস্থায়ী ব্যবহারে নিউমোনিয়ার মতো শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ওষুধের ওপর নির্ভরশীলতা কমাতে তেল-মশলাযুক্ত খাবার বর্জন করা, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত জল পান এবং জীবনযাত্রায় সুশৃঙ্খল পরিবর্তন আনা প্রয়োজন। দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যায় স্ব-চিকিৎসা না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রকৃত কারণ নির্ণয় করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *