আকাশছোঁয়া ডিমের দাম! স্বস্তির খবর কবে মিলবে?
July 13, 2026
কলকাতায় হু হু করে বাড়ছে ডিমের দাম। গত দেড় মাসে পাইকারি ও খুচরো বাজারে ডিমের ট্রে প্রতি দাম প্রায় ৪০ টাকা বেড়েছে। গত ৪ জুন পাইকারি দর ১৮৬ টাকা থাকলেও, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ টাকায়। এই মূল্যবৃদ্ধির ফলে খুচরো দোকানে এখন প্রতিটি ডিম সাড় ৭ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের পকেটে টান ফেলছে।
ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি মদন মাইতি জানান, মুরগির খাবারের দাম ক্রমাগত বৃদ্ধি এবং তীব্র গরমে মুরগির ডিম দেওয়ার ক্ষমতা কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাঁচামালের দাম বাড়ায় চাষিদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। তবে তিনি আশ্বাস দিয়ে জানিয়েছেন যে, আগামী ১৫ দিনের মধ্যে মুরগির খাবারের দাম কমতে পারে এবং এর ফলে বাজারে ডিমের দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।