রথযাত্রায় ৫ লক্ষের অনুদান, হেরিটেজ মন্দির সংস্কারে হাজার কোটির বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

রাজ্যের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি রাজ্যের প্রাচীন রথযাত্রা ও ঐতিহ্যবাহী মন্দিরগুলোর রক্ষণাবেক্ষণের জন্য একগুচ্ছ আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। এই উদ্যোগের আওতায় রাজ্যের ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রার সংস্কারে প্রতিটি কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে এবং মাহেশ ও মহিষাদলসহ ৭৫টি রথযাত্রা প্রাঙ্গণে পুণ্যার্থীদের সেবার জন্য সরকারি ‘সেবাকেন্দ্র’ খোলা হবে। এছাড়া, ‘তীর্থক্ষেত্র সার্কিট’-এর মাধ্যমে পুরনো মন্দিরগুলোর উন্নয়নে বর্তমান অর্থবর্ষে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দিরও অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যান্য পদক্ষেপের মধ্যে ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালগুলোকে ‘আয়ুষ্মান ভারত’ যোজনার অন্তর্ভুক্ত করা এবং রামকৃষ্ণ মিশনের শিক্ষা ও কৃষি প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মভিটে রক্ষাণাবেক্ষণে ৫ কোটি টাকার ‘করপাস ফান্ড’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তারকেশ্বরগামী জলযাত্রীদের জন্য ৩০ কিলোমিটার পথে প্রতি ৫ কিলোমিটার অন্তর সরকারি শিবির স্থাপন করা হবে এবং আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি সোমবার হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ১৪ জুলাই তিনি তারকেশ্বর ধামে এবং ১৬ জুলাই ইসকনের রথযাত্রা উৎসবে উপস্থিত থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *