বাসন ব্যবহারেরও রয়েছে নির্দিষ্ট মেয়াদ, না জানলে হতে পারে বড় বিপদ!
খাবার বা ওষুধের মতো রান্নাঘরের বাসনেরও নির্দিষ্ট মেয়াদ থাকে, যা পার হয়ে গেলে তা স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে। ভারতে সাধারণত বাসনপত্র না ভাঙা পর্যন্ত ব্যবহারের চল থাকলেও, বিজ্ঞান ও আয়ুর্বেদ মতে একটি নির্দিষ্ট সময়ের পর এই বাসনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। পুরনো বাসন থেকে নির্গত ক্ষতিকারক রাসায়নিক খাবারে মিশে শরীরকে অসুস্থ করে তুলতে পারে, যা বাইরে থেকে সহজে বোঝা যায় না।
বিশেষজ্ঞদের মতে, নন-স্টিক প্যানে আঁচড় পড়লে তা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়, তাই ২-৩ বছর পর তা বদলে ফেলা জরুরি। এছাড়া পুরনো অ্যালুমিনিয়ামের পাত্র ক্ষয়ে লিভার ও কিডনির ক্ষতি হতে পারে এবং প্লাস্টিকের কৌটো দীর্ঘ ব্যবহারে শরীরে ক্ষতিকর উপাদান ছড়ায়। পাশাপাশি প্রলেপ উঠে যাওয়া তামা বা পিতলের বাসন, দাগ পড়া মেলামাইন এবং ফাটল ধরা কাঠের বোর্ডে জন্ম নেওয়া ব্যাকটেরিয়া বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।