দুর্গাপুরের দুই কারখানার সংযুক্তি, বাংলার ইস্পাত শিল্পে ফিরল নতুন আশা!

পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা সেইলের দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা ও ডিএসপি-কে সংযুক্ত করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় ভারী ও ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। ২০৩০ সালের মধ্যে দেশে ইস্পাত উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩০০ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংযুক্তিকরণের ফলে ডিএসপির বার্ষিক উৎপাদন ক্ষমতা বর্তমানের ২.২ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৪.০৮ মেট্রিক টনে উন্নীত করা হবে। পাশাপাশি ইস্কো স্টিল প্লান্টের উৎপাদন ক্ষমতা ৭ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৯ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনাও গ্রহণ করেছে কেন্দ্র।

এই প্রকল্পের আওতায় মিশ্র ইস্পাত কারখানার আধুনিকীকরণের জন্য প্রায় ১৮০০ কোটি টাকার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দুর্গা‌পুরে আয়োজিত ‘স্টিল কনসাল্টিভ কমিটি’র বৈঠকে মন্ত্রী সেইল কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। সরকারের এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে বড় বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *