বেকারদের জন্য সুখবর, মাসে ৩০০০ টাকা পেতে আজই করুন যুবশক্তি কার্ডের আবেদন!
অক্টোবরে চালু হচ্ছে রাজ্যের ‘যুবশক্তি ভরসা কার্ড’, বেকারদের মিলবে মাসিক আর্থিক সহায়তা
রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প চালু করতে চলেছে। চলতি বাজেটের ঘোষণা অনুযায়ী, আগামী অক্টোবর মাস থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারী স্নাতকদের প্রতি মাসে ৩০০০ টাকা এবং মাধ্যমিক পাশ (কিন্তু স্নাতক নন) প্রার্থীদের প্রতি মাসে ২০০০ টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (ডিবিটি পদ্ধতি) প্রদান করা হবে।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাঁর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথির তালিকায় রয়েছে ভোটার কার্ড, স্থায়ী বসবাসের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, বয়সের প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বর এবং প্রয়োজন অনুযায়ী বেকারত্ব সংক্রান্ত স্বঘোষণাপত্র। খুব শীঘ্রই সরকার এই প্রকল্পের বিস্তারিত নির্দেশিকা ও আবেদন পোর্টাল প্রকাশ করবে। নির্ভুল তথ্য প্রদানের লক্ষ্যে আবেদনকারীদের সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।