সরকারি চাকরিজীবীর স্ত্রী কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? জেনে নিন বড় আপডেট!

রাজ্যের ‘অন্নপূর্ণা যোজনা’র সুবিধা পাওয়া নিয়ে আবেদনকারীদের মধ্যে দীর্ঘদিনের সংশয় ও বিভ্রান্তি অব্যাহত রয়েছে। বিশেষ করে যাঁদের স্বামী সরকারি চাকরিজীবী, সেই মহিলারা এই প্রকল্পের ৩ হাজার টাকা পাওয়ার যোগ্য কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সরকারি নির্দেশিকা অনুযায়ী, সরকারি কোষাগার থেকে যাঁরা নিয়মিত বেতন বা ভাতা পান, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে সরকারি চাকরিজীবীর পরিবারের ক্ষেত্রে এটি প্রযোজ্য কি না, তা নিয়ে এখনও সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইতিমধ্যে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার ও পার্শ্বশিক্ষকদের মতো যাঁরা নিয়মিত সরকারি ভাতা বা পারিশ্রমিক পান, তাঁদের আবেদন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রকৃত যোগ্য ব্যক্তিরা এই সরকারি সহায়তা অবশ্যই পাবেন। আগামী ৩০ আগস্ট পর্যন্ত তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ চলবে। আবেদনকারীদের ক্ষেত্রে কোনো ভুলত্রুটি থাকলে স্থানীয় ব্লক বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে তা সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *