পুজোর অনুদান এবার ১ লক্ষ ২০ হাজার! নতুন সরকারের ঘোষণায় বড় চমক?

রথযাত্রার সমাপ্তির সাথে সাথেই রাজ্যে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে পুজো কমিটিগুলোর জন্য সুখবর দিয়েছে নবান্ন। সূত্র অনুযায়ী, গত বছর যে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল, তা বাড়িয়ে এ বছর ১ লক্ষ ২০ হাজার টাকা বা তার বেশি করা হতে পারে। তবে চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছে রাজ্যের পুজো উদ্যোক্তারা।

অনুদান প্রদানের ক্ষেত্রে এবার বড়সড় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এবার সব পুজো কমিটিকে এই সুবিধা দেওয়া হবে না। শুধুমাত্র ছোট ও মাঝারি বাজেটের এবং সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল পুজো কমিটিগুলোই এই অনুদান পাবে। অন্যদিকে, আর্থিকভাবে স্বচ্ছল ও বড় বাজেটের পুজো কমিটিগুলোকে এবার অনুদানের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। গত বছর প্রায় ৪৫ হাজার পুজো কমিটিকে দেওয়া এই অনুদান বাবদ রাজ্যের কোষাগার থেকে প্রায় ৪৯৫ কোটি টাকা ব্যয় হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *