নবরূপে সেজে উঠছে ৭৫টি রেলস্টেশন, মোদীর কাজে মুগ্ধ দেশবাসী!
ভারতীয় রেলের পরিকাঠামোগত উন্নয়নে এক নতুন অধ্যায় সূচনা করে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের অধীনে ঢেলে সাজানো ৭৫টি রেল স্টেশন শুক্রবার জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ২০টি রাজ্য জুড়ে বিস্তৃত এই স্টেশনগুলির আধুনিকীকরণ ও সৌন্দর্যায়নের পাশাপাশি যাত্রী পরিষেবাতেও আনা হয়েছে আমূল পরিবর্তন। এই প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে নরেন্দ্র মোদী নতুন ট্রেন পরিষেবারও সূচনা করেছেন।
এই উদ্যোগকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি স্টেশনগুলোর এই আমূল পরিবর্তনকে এক গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি এই প্রকল্পকে ‘নতুন ভারত’-এর আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে বর্ণনা করে বলেন, এই স্টেশনগুলো ভবিষ্যতে দেশের সংস্কৃতি, পর্যটন এবং স্থানীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।