রাজারহাটে ভয়াবহ বোমা বিস্ফোরণ, এলাকা জুড়ে আতঙ্ক!

রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর এলাকায় গতকাল গভীর রাতে একটি ভাড়া বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মজুত রাখা বোমা ফেটেই এই বিপত্তি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় ওই ঘরের দরজা ও দেওয়ালের একাংশ ভেঙে চুরমার হয়ে গেছে এবং পাশের দুটি ঘরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার জেরে পাশের ঘরে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গেছে, মাত্র দুই-তিন দিন আগে দুই ব্যক্তি ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার রাতে তাদের একজন হাতে একটি সাদা ব্যাগ নিয়ে ঘরে ঢোকার ৫-৭ মিনিটের মধ্যেই এই বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনাস্থল থেকে পুলিশ প্রচুর সুতলি বোমা উদ্ধার করেছে। ভাড়াটেদের ছদ্মবেশে অভিযুক্তরা কোনো নাশকতার ছক কষছিল কি না বা বিস্ফোরক আগে থেকেই সেখানে রাখা ছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *