নন্দনের পর্দায় আর্জেন্টিনা-স্পেন মেগা ফাইনাল, টিকিট ছাড়াই কি দেখা যাবে এই ম্যাচ?

আর্জেন্টিনা বনাম স্পেনের বিশ্বকাপ ফুটবল ফাইনাল সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রথমবার কলকাতার নন্দনের বিশাল পর্দায় ম্যাচটি দেখানো হবে। এই মেগা স্ক্রিনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অনুষ্ঠানে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রাক্তন ক্রীড়াবিদ এবং টলিউডের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের ক্রীড়া ও তথ্য ও সংস্কৃতি দফতর জোরকদমে প্রস্তুতি শুরু করেছে। নন্দন, রবীন্দ্রসদন ও অ্যাকাডেমি চত্বরকে মেটলাইফ স্টেডিয়ামের আদলে সাজিয়ে তোলা হচ্ছে এবং দর্শকদের জন্য ফেসপেইন্টিং ও বিশেষ পতাকার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কলকাতার পাশাপাশি প্রতিটি জেলায় গুরুত্বপূর্ণ স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনকে এক লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *