সোনাক্ষী-জহিরকে কেন এমন কথা বলেছিলেন সালমান?

বিয়ের আগে সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল নিজেদের প্রেমের সম্পর্ক গোপন রাখলেও বলিউডের সুপারস্টার সালমান খানের তা নজর এড়ায়নি। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির চ্যাট শো ‘ডাবল ডেট’-এ এসে এই তারকা দম্পতি জানিয়েছেন, তাঁদের সম্পর্কের বিষয়টি সালমান খান অনেক আগেই ধরে ফেলেছিলেন। সোনাক্ষী ও জহির বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সালমানকে তা বুঝতে বেগ পেতে হয়নি।

এই সাক্ষাৎকারে জহির ও সোনাক্ষী জানান, সালমান খান তাঁদের সম্পর্ক নিয়ে একটি মজার ভবিষ্যদ্বাণীও করেছিলেন। সালমান তাঁদের বলেছিলেন, “একদিন তোমাদের ব্রেক-আপ হবে, তখন তোমরা দুজনেই আমার কাছে এসে কাঁদবে। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি, তাই সেই পরিস্থিতিতে আমি কারও পক্ষ নিতে পারব না।” এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ায় বেশ চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *